কেন গোসলখানার দরজা বন্ধ করেন না জাহ্নবী কাপুর!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর
বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। পরিবারের অধিকাংশ সদস্যের মতো রূপালি পর্দায় এসে তিনিও বাজিমাত করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অদ্ভুত বিষয় জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনও তিনি গোসলখানার দরজা বন্ধ করেন না!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ে ৬৫ কোটি রুপিতে বাড়ি কেনেন জাহ্নবী। বিষয়টি নিয়ে বেশ আলোচনা ওঠে। শুধু মুম্বাইতে নয়, চেন্নাইয়েও বাড়ি আছে তার। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে সে বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন জাহ্নবী। যেখানে একটি মুহূর্তে দেখা যায় তার বাবা বনি কাপুরকেও।
ওই প্রতিবেদনে দেখা যায়, তিনি এক সময় গোসলখানার দরজা বন্ধ করতে পারতেন না। তবে ভূতের ভয়ে নয়, মা শ্রীদেবীর নিষেধাজ্ঞার কারণে তিনি গোসলখানার দরজা বন্ধ করতে পারতেন না!
কিন্তু কেন শ্রীদেবী মেয়ের প্রতি নিষেধাজ্ঞা দেন। এ প্রসঙ্গে জাহ্নবী জানান, তার মায়ের উদ্বেগ ছিল গোসলখানার দরজা বন্ধ করে জাহ্নবী হয়তো ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। এ জন্যই জাহ্নবীর গোসলখানার দরজা বন্ধ না করতে নির্দেশ দেন শ্রীদেবী।
৪ বছর আগে দুবাইয়ে মারা গেছেন শ্রীদেবী। হোটেলের বাথটাবে তার মৃত্য হয়। তিনি দুনিয়ায় না থাকলেও মেয়ে জাহ্নবী মেনে চলেন তার সে কথা। জাহ্নবী কাপুর বলেন, ‘মা দরজা বন্ধ করতে দিতেন না। এখনো আমার বাথরুমের কোনো তালা নেই।’
২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর তিনি ‘ঘোস্ট স্টোরি’, ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ প্রভৃতি ছবিতে অভিনয় করেন।
তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘মিলি’। চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। এ ছবিতেই প্রথমবারের মতো বাবা বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করেন জাহ্নবী কাপুর।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি